অগ্রীম সূচনা
- গত সপ্তাহে উপস্থিত সবাইরেই এইখানে উত্তম-মধ্যম দেওয়া হইব এই প্রতিজ্ঞা করা হইতাসে।
- যেইসব বুদ্ধিমানরার বুদ্ধির বিকাশ ১২ বছর বয়সে আটকাইয়া গেসে, দয়া কইরা দরজার দিগে আগ্গাইতে পারেন।
- লাইক আর কমেন্ট করতে হইলে আমরার ফেসবুক শাখায় ডিপোসিট করতে পারেন।
ভূমিকা
আজকে বুলে বাংলায় লেখতাম। হইসে! নবনীতা চক্রবর্তী পড়তে পারত না তো! আর তাছাড়া অর্ণব দেবনাথের তো বাংলা লিপি (না অল্ড্রিন, অখনো তর পার্ট টা আইসে না) ডিসপ্লেই হয় না! তবু লেখুম! আফটার অল আমার পাঠকরার মাতৃভাষা বইল্লা কথা! যারা বাংলা পড়তে পার না, গঙ্গাত গিয়া ডুব দৌ একটা!
এইবার তইলে হেডলাইনডি কই:
গত সপ্তাহে সবচেয়ে সেরা পোস্ট দিসে পান্ডেজি.... ডিক্লারেসন অফ ইনোসেন্স এক্করে! "Main karun to saala character dheela hain!!!" কি লেখলা ইডা MBA ভাই?
ফ্রেন্ডশিপ ডের পোস্টে থ্যান্ক ইউ লেখতে লেখতে এডমিনরার আঙ্গুল বেদনা দিয়া লাইসে। এই উপলক্ষে হঠাৎ ক্ষনিকের তরে আবির্ভূত হইয়া সবাইরে চমকাইয়া দিসলেন জয়দীপ মজুমদার আর রিম্পা আচার্য্যি। আপনারা বাকি বত্সর থাকেন কই? হাতকা বন্ধু বানাইতে আইয়া পড়সেন যে? সংহিতা দেবনাথ তো খুশিতে বাজি টাজি ফুটায়া একচোট টি.আর.পি. ওই বাড়াইয়া লাইসে!
২২শে শ্রাবনে বিশেষ রবীন্দ্রপ্রীতি দেখাইসে অল্ড্রিন, শুভজিত আর দেবযানী।
মাইয়ারা প্লিজ পুলারারে রাখির ডর দেখানি বন্ধ কর.....এইসব রাখি পোস্টগুলি দিয়া শুভজিতরে কম্পিটিসন দিও না।
ফেস্টিভ সীজনের ফায়দা উঠায়া অরিন্দমও ছক্কা মারসে একটা। ২৫০০তম মেম্বারটা হেতেই ঢুকাইসে গ্রুপে।
এরমইধ্যে একজন মানুষ (যার নাম লওন বারণ) মোটামুটি কাপায়া লাইসে গ্রুপরে.... একজন এডমিনরে এক্রিলিকের বেত দিয়া ঠেঙ্গাইয়া বিদায় করসে, রোটরের বাড়ি মাইরা নাম এফিডেভিট করাইসে ২-৩ জনের, আর কি ডায়লগ!!!! জিহ্বার ধার দিয়া মোটামোটি সব পোস্ট এর সামূহিক পোস্ট-মর্টেম কইরা লাইসে.... তারপরেও শান্তি নাই। আজকাল তাইনের নালিশ, তাইনেরে বুলে এডমিনরা বইক্কা উদ্ধার কইরা লাইতাসে। সাপোর্ট লাগে! বন্ধুরারে জোর কইরা আইন্যা ঢুকাইসে গ্রুপে, হেল্প করত। কত্ত নাটক শরণ্যা দত্তর!!!! হায় হায়!!
অর্ণব আর পঙ্কজরে অশেষ ধন্যবাদ, গ্রুপের বল-বর্ধনের লিগ্যা! এই যে ব্যায়ামাগার আর মেগাজিন সেকশনডা খুললা, বেশ লাগলো, আশা করা যায়, ভবিষ্যতে কিসু ডাম-বল টাম-বল ও আনবা!
যাই হোক, হঠাত মনে পড়ল, কিসু ট্যালেন্ট দেখা গেসে ঠিকই গত সপ্তাহে। অনিমেষ আর অরিন্দম তো পুরা জি.কে.-এর বই এক-একজন! সংহিতা আর শুভজিতও বুলে কবিতা লেখে, তাও প্রেমের!!! হাঃ হাঃ হাঃ!!! অরিন্দম, একটু বুঝাও এরারে!!! পূজা, সুজন, প্রীতম, দারুন গান গাইলা কইলাম!! এরারে দেইখ্যা আমারও একটা একটু লেখালেখির ইচ্ছা হইতাসে! ভৌগলিক তথ্যগুলি সুজনের জিওগ্রাফি ক্লাস থিকা নেওয়া হইসে:

জরাগ্রস্ত ধরাত্রস্ত
আইছ্যা, এইবার "আয়িগিয়া"!!! আবার দেখা হইব নে! কায়রোর বুকে ওই নীল আমাজনের তীরে,
প্লাটিপাস আর আলবেটরসের নীড়ে,
থাবা বসলো স্যানফ্রানসিস্কাধিপতি বিভীষণ!
প্রথম ও দ্বিতীয় বিশ্বে,
আভিযান্ত্রিক রেষারেষির শীর্ষে,
গ্রীনহাউস গ্যাসে কলঙ্কিত হলো আমার বসন!
ওরে ক্ষমতালোভী মানব, pay attention!
যদি এবারে না থামাও pollution,
তবে অচিরেই খর-কুটোর মত জ্বলে যাবে,
কারণ বন্ধ করে দেব precipitation!